October 31, 2026, 1:45 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

শেখ হাসিনাকে মোদির বোন আখ্যা দিলেন ওয়াইসি

আর্ন্তজাতিক ডেস্ক

ভারতের বিহার রাজ্যে নির্বাচন যত এগিয়ে আসছে সেখাসে রাজনৈতিক উত্তেজনা ততো তীব্র হচ্ছে। অভিযোগ ও পাল্টা অভিযোগ বেড়েই চলছে। মূল অভিযোগগুলোর মধ্যে রয়েছে বিহারে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের উপস্থিতি। রাজ্যের ভোটার তালিকা সংশোধনের পর বিজেপি এই অভিযোগ তুলছে। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)  প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বিজেপির এই অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছেন।

ওয়াইসি বলেছেন, “মোদি বলেন যে বিহারে বাংলাদেশি আছে। বিহার এবং সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি নেই মোদিজি। কিন্তু বাংলাদেশ থেকে দিল্লিতে আপনার একজন বোন বসে আছেন। তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন। তাকে সীমান্ত অঞ্চলে নিয়ে আসুন, আমরা তাকে বাংলাদেশে ফেলে দেব।”

গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতেই মোদি সরকারের আশ্রয়ে বসবাস করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ