July 26, 2026, 2:09 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

আশুলিয়ায় ওয়ান শুটারগানসহ যুবক গ্রেপ্তার

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে ওয়ান শুটারগানসহ মো. রাকিব (২০) নামের দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় সহিদ নামের আরও একজন পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিব নরসিংদী জেলার রায়পুরা থানার মধ্য নগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।এছড়া পলাতক সহিদ একই উপজেলার বালুরচর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই এলাকায় একদল দুষ্কৃতকারী অবস্থান করছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পালানোর চেষ্টা করলে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ রাকিব নামের যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় সহিদ নামের আরেকজন পালিয়ে যায়। এ ঘটনায় রাকিবকে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, গ্রেপ্তার রাকিবসহ দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আগামীকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হবে। একই সঙ্গে পলাতক সহিদকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ