October 31, 2026, 12:58 pm
শিরনাম :
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না –ডা. শফিকুর রহমান খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে

কাঁঠালিয়ার আমুয়ায় গোলাম আজম সৈকতের গনসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রাত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত গনসংযোগ ও ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে আমুয়া বাজার, কলেজ মোড়সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন তিনি। এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত বলেন, “রাষ্ট্রের সকল স্তরে জবাবদিহিতা প্রতিষ্ঠা ও জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি আমাদের আন্দোলনের দিকনির্দেশনা।”

এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও তরুণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ