September 16, 2026, 4:04 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

নলছিটিতে গণসংযোগে জনগণের ভালোবাসায় সিক্ত বিএনপি নেতা শাহাদাৎ হোসেন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় গণসংযোগে অংশ নিয়ে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি শুক্রবার ২৬ সেপ্টেম্বর নলছিটিতে সকাল থেকে গণসংযোগ শুরু করেন।

সকাল ৯টায় মানপাশা বাজার থেকে গণসংযোগের কার্যক্রম শুরু করে কুশঙ্গলসহ আশপাশের গ্রাম, হাট-বাজারে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন ঝালকাঠি জেলা বিএনপির গুরুত্বপুর্ণ পদে থাকা এই নেতা। এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরেন এবং বৈষম্যহীন আধুনিক উন্নত বাংলাদেশ গড়তে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান।

গণসংযোগ চলাকালে শেওতা বাজারে তাঁতী দলের উদ্যোগে আয়োজিত এক পথসভায় যোগ দেন শাহাদাৎ হোসেন। পরে তিনি স্থানীয় সার্বজনীন দুর্গা মন্দিরে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

নলছিটির সাধারণ মানুষ এই নেতার সরল ও সহজ-প্রাপ্য চরিত্রের প্রশংসা করে বলেন, ‘তিনি সবসময় ঝালকাঠিতেই থাকেন, ঢাকা কম যান। তার কাছে যেতে কোনো প্রটোকলের ঝামেলা নেই। সহজে ফোনে যোগাযোগ করা যায়, সরাসরি মতামত দেওয়া যায়। তাই আমরা তাকে সাদরে গ্রহণ করেছি এবং ভালোবাসা জানিয়েছি।’

গণসংযোগকালে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মাসুম শরিফ, কুশঙ্গল ইউনিয়ন বিএনপি সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান আলমগীরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ