July 26, 2026, 2:09 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বাগেরহাটে রিমান্ডে থাকা আসামীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে পুলিশের রিমান্ডে থাকা মোজাফফর (২৬) নামে এক আসামীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মোজাফফর রামপাল উপজেলার ভাগা এলাকার ওহাবের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাতের দিকে রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির অভিযোগে স্থানীয়রা মোজাফফরসহ চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ওইদিনই তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে পুলিশের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বাগেরহাট সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় মোজাফফর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসকে সোহেলুর রহমান জানান, ইসিজি পরীক্ষায় মোজাফফরের গুরুতর হার্ট অ্যাটাক ধরা পড়ে এবং তাকে খুলনায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে এর আগেই সকাল ৮টার দিকে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।

বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, মোজাফফরের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট ও আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে দুপুর ১২টা পর্যন্ত তার কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ