September 16, 2026, 4:06 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে -মাওলানা আবদুল হালিম

নিউজ ডেস্ক রিপোর্ট

আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে -মাওলানা আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। দেশের মানুষ পরিবর্তন চায়। দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের রায় দিয়েছেন। আমরা আগামী ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন চাই। আর এ নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। যারা নির্বাচনে কলাকৌশল করে তারা পিআর পদ্ধতিকে ভয় পায়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আর কেউ ফ্যাসিবাদী হতে পারবে না। এ পদ্ধতি বাস্তবায়িত হলে আর কাউকে দেশ ছেড়ে পালাতে হবে না। সকল মানুষের ভোট নিশ্চিত করার জন্য পিআর পদ্ধতি প্রয়োজন। পিআর বিষয়ে ৩৩টি দলের মধ্যে ২৬টি দল একমত হলেও তা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার গড়িমসি করেছে। পিআর পদ্ধতি এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোট দিতে হবে।
২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিনব্যাপী উপজেলার আল-ফালাহ অফিস চত্বরে আসন পরিচালক ও উপজেলা আমীর জনাব মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নীলফামারী-৩ (জলঢাকা) আসনের দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, নীলফামারী জেলা আমীর ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুল কাদিম, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক ছাদের হোসেন, জেলা মজলিসে শূরা সদস্য ও নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।
আসন সচিব ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর জনাব কামারুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি জনাব মোয়াম্মার আল হাসান, উপজেলা সহকারী সেক্রেটারি জনাব মুজাহিদ মাসুমসহ উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।
কর্মশালায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রায় শতাধিক দায়িত্বশীল উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ