July 25, 2026, 8:28 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

খুলনায় কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ, জেলা প্রশাসক

নিউজ ডেস্ক রিপোর্ট

খুলনায় কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ, জেলা প্রশাসক।

খুলনা জেলার সব একাডেমিক কোচিং সেন্টারকে সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকালীন সময়ে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ এর অনুশাসন মেনে চলার জন্যও সবাইকে অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম নির্বিঘ্ন ও শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী রাখতেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ