July 25, 2026, 5:42 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

রাজাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের গাজীর হাট বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও ঝালকাঠি -১ আসনের মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের উদ্ধোধক ছিলেন পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল আহাদ রুবেল গাজী। সভাপতত্বি করেন গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম টুটুল গাজী। এছাড়া উপস্থিত ছিলেন রাজাপুর ও কাঠালিয়া বিএনপির বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।

উদ্ভোধনী খেলায় রাজাপুর বাঘরি নিউ স্পোটিং ক্লাব ও পুটিয়াখালী মিরেরহাট স্পোটিংক্লাব মুখোমুখি হয়। খেলা উপভোগ করেন হাজারো ফুটবলপ্রেমী দর্শক।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে টুর্নামেন্টের আয়োজন করছে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ও গাজীরহাট যুবসমাজ। আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী ও ক্রীড়া সংগঠক। বিশ্বক্রিকেটে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে তাঁর অসামান্য অবদান রয়েছে। তিনি নিজেও একজন ক্রিকেটার ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ