September 15, 2026, 11:21 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

সাভারে জমি দখল নিয়ে সংঘর্ষে আহত,নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

ঢাকার সাভারে নিজের জমির ওপর দিয়ে প্রতিবেশির ড্রেনেজ লাইন করতে বাধা দেয়ায় জমির মালিককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এসময় মারধর করে তার সাথে থাকা গরু কেনার প্রায় ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা বলে দাবি ভুক্তভোগীর।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। এর আগে বুধবার দুপুরে সাভার সদর ইউনিয়নের কলমা দক্ষিন পাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

সাভার সদর ইউনিয়নে নিজের জমির ওপর দিয়ে প্রতিবেশির ড্রেনেজ লাইন করতে বাধা দেয়ায় জমির মালিককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবার।

ভুক্তভোগী স্বপন আলি জানান,পার্শ্ববর্তী জমির মালিক পিয়ার আলির ড্রেনেজ লাইন তার জমির ওপর দিয়ে নেয়ার কাজ করছিল। সাভার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের মেম্বার আরিফ হোসেনের তত্বাবধানে এই কাজ চলছিল। এসময় বাধা দিয়ে কাজ বন্ধ করে দিয়ে নিজের গোশত বিক্রির দোকানে ফিরে যান স্বপন আলি। কিছুক্ষন পর কয়েকজন সন্ত্রাসী এসে অতর্কিত তার ওপর হামলা চালায়। এসময় মারধর করে তার সাথে থাকা গরু কেনার প্রায় ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা বলে দাবি ভুক্তভোগীর।

এদিকে অভিযুক্ত আরিফ হোসেন জানান,স্বপন আলির জমির পাশের সরকারি জমির ওপর দিয়ে স্থানীয়দের জন্য ড্রেনেজ লাইনের কাজ করাচ্ছিলেন তিনি। স্বপন আলি সরকারি জমিকে নিজের জমি দাবি করে কাজে বাধা দেয় এবং গালাগালি করে। পরে তিনি ইউনিয়ন পরিষদে চলে যাওয়ার পর তার অনুসারিরা উত্তেজিত হয়ে বাগ-বিতন্ডার একপর্যায় স্বপন আলিকে মারধর করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, মারধরের ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ