
সৈয়দ জালিস মাহমুদ
বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর ত্রৈমাসিক সভা
অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভাকক্ষে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও পিএফজি অ্যাম্বাসেডর সাহেদুর রহমান জোহা। সভা সঞ্চালনা করেন জাতীয়তাবাদী দলের সদস্য ও পিএফজি কো-অর্ডিনেটর ইফতেখার আহমেদ পলাশ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলাদলের সভানেত্রী ও পিএফজি অ্যাম্বাসেডর কলিনা ইসলাম, উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদিকা নূরজাহান খাতুন, উপজেলা বিএনপির সদস্য ও পিএফজি অ্যাম্বাসেডর মুশফিকুজ্জামান রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফকিরহাট শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ, গণঅধিকার পরিষদের সহ-সভাপতি শেখ খাইরুল বাশার, বাংলাদেশ খেলাফত মজলিশের সদস্য ইমাম মো. শহিদুল ইসলাম, পুরোহিত শিব নাথ রায়, সাংবাদিক সৈয়দ জালিস মাহমুদ, সাংবাদিক আমিরুল ইসলাম, ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের কো-অর্ডিনেটর শেখ সাবিতুল ইসলাম সাগরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সচেতনতা তৈরি ও সহমর্মিতার পরিবেশ গড়ে তোলা, শান্তি প্রতিষ্ঠা এবং রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দল-মত নির্বিশেষে ফকিরহাট পিএফজি কমিটির মাধ্যমে সবাইকে সম্পৃক্ত করে কাজ করার কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতি হাতে নেওয়া হয়।
সভায় সার্বিক তত্ত্বাবধান করেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।