July 25, 2026, 7:36 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

ঝালকাঠিতে ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

“টাইফয়েড জ্বর প্রতিরোধে, টিকা নেবো দল বেঁধে” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১২ অক্টোবর থেকে সারা দেশে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। সরকারের ইপিআই কর্মসূচির আওতায় পরিচালিত এ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত রাখাই মূল লক্ষ্য।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের সভাকক্ষে ঝালকাঠি জেলা তথ্য অফিসের আয়োজনে গণমাধ্যম কর্মীদের পরামর্শ কর্মশালায় এ তথ্য জানানো হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফ বরিশাল আঞ্চলিক প্রধান সঞ্জিব কুমার দাস, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, সহ-সভাপতি আল-আমীন তালুকদারসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী।

কর্মশালায় জানানো হয়, ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি বা সমমান পর্যন্ত শিক্ষার্থী এ টিকাদান কর্মসূচির আওতায় আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ