September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় নিহতদের স্বজনকে ২০ লক্ষ টাকার চেক প্রদান।

বার্তা সম্পাদক

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় নিহতদের স্বজনকে ২০ লক্ষ টাকার চেক প্রদান।

সৈয়দ জালিস মাহমুদ
নিউজ ডেস্ক

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত চারটি পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ২০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। এসময়, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান,
বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান,
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হাসান, বিআরটিএ, বাগেরহাটের সহকারি পরিচালক লায়লাতুল মাওয়া,
বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলামসহ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন রোড এক্সিডেন্টে প্রতিটা মৃত্যুতে সাহায্য করার কথা থাকলেও সরকারি ভাবে বিগত দিনে তা করা হয়নি অনেকে জানেও না।
এখন থেকে যেখানেই রোড এক্সিডেন্টে মৃত্যু সেখানেই বি আর টি এ কতৃপক্ষ ফরম নিয়ে হাজির হয়ে যাবে। দালালদের বিষয়ে বিআরটিএ জিরোটালারেন্স ভূমিকা পালন করার নির্দেষনা দেওয়া হয়েছে।
বিআরটিএ কে একটি আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ