October 31, 2026, 11:18 am
শিরনাম :
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না –ডা. শফিকুর রহমান খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে

যশোরে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক বন্ধে অভিযান স্থগিতের দাবিতে শ্রমিকদের স্মারকলিপি প্রদান

মোঃ ওবাইদুল হক, যশোর প্রতিনিধি

যশোর শহরে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক বন্ধে চলমান অভিযান মানবিক কারণে স্থগিত করার দাবি জানিয়েছে যশোর জেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি: ৯৩৯, খুলনা)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সংগঠনটির নেতারা মাল্টীয় জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছেন।

স্মারকলিপিতে বলা হয়, ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক শ্রমজীবী মানুষের আয়ের প্রধান উৎস। হঠাৎ করে এ ধরনের অভিযান চালানো হলে হাজার হাজার শ্রমিক পরিবার জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বে। সংগঠনের পক্ষ থেকে মানবিক দিক বিবেচনা করে এসব অভিযান স্থগিত রাখার দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানের সময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। তারা জানান, প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ