September 15, 2026, 4:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়কে জ্ঞান উৎপাদনের হাব বানাতে চাই : ভিপি সাদিক কায়েম

নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নব নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনীতি নয় একটা জ্ঞান উৎপাদনের হাব বানাতে চাই। সেই ধরণের উদ্যোগ পুরো বছর জুড়েই রাখবো। সেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট ও ফ্যাকাল্টির শিক্ষার্থীদের যেন তাদের আইডিয়াগুলো নিয়ে এক সাথে কাজ করতে পারে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত সেলস ফেয়ার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সাদিক কায়েম বলেন, আমাদের ইশতেহারের বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ অ্যাকাডেকিম প্রতিষ্ঠান তৈরি করতে চাই। শিক্ষার্থীরা যা পড়ে সেটা যেন তার বাস্তবে প্রয়োগ করতে পারে। আমরা খুব দ্রুত‌ই জব ফেয়ারের আয়োজন করবো।

এক‌ই সাথে রিসার্চ ফেয়ারের আয়োজন করবো সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যাঁদের গবেষণার আগ্রহ আছে তারা অংশগ্রহণ করতে পারবেন। তিনি আরো বলেন, আমরা ডাকসুর পক্ষ থেকে সেলস ফেয়ার পরিদর্শন করতে এসেছি‌‌। এখানে দেখছি শিক্ষার্থীদের উচ্ছ্বাস। মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা থিওরিতে যা পড়ে তার প্রেক্টিকেল বাস্তবায়ন আমরা দেখছি পাচ্ছি।

মার্কেটিং ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই এই ধরণের আয়োজন করার জন্য। ভবিষ্যতে এই ধরণের আয়োজন যারাই করবে আমরা ডাকসুর পক্ষ থেকে সহায়তা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ