September 15, 2026, 10:24 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

সাবেক নেতা ও আত্মীয়দের ফাঁকা ফ্ল্যাটে অবস্থান করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা: ডিএমপি

নিউজ ডেস্ক রিপোর্ট

সাবেক নেতা ও আত্মীয়দের ফাঁকা ফ্ল্যাটে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

নজরুল ইসলাম বলেন, ‘রাজধানীতে আজ ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৪টি ককটেল, সাতটি ব্যানার জব্দ করা হয়। ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জসহ কয়েকটি জেলা থেকে ঢাকায় এসে জড়ো হন তারা তারা।’
 
আসন্ন দুর্গাপূজা ঘিরে কোনো নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে সংগঠিত হয়ে অপতৎপরতা চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।’ অপতৎপরতা ও নাশকতা চালাতে দেশের বাইরে ও ভেতর থেকে অর্থের যোগান দেয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
 
নজরুল ইসলাম বলেন, ‘ককটেল বানানোর নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। মিছিলে বেশিরভাগই টাকার জন্য অংশগ্রহণ করছে।’ তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর কিছু নেতাকর্মী দেশ ছাড়লেও বড় সংখ্যক দেশেই অবস্থান করছে। সাবেক নেতা ও তাদের আত্মীয়দের ফাঁকা ফ্ল্যাটে বিনামূল্যে অবস্থান করছেন তারা।’
 
তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ