October 31, 2026, 6:58 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

সাভারে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সাংবাদিক রুবেল ওপর সন্ত্রাসী হামলা-আহত ৩

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

ইভটিজিং এর প্রতিবাদ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্সসহ তিন জনের উপর ওপর সন্ত্রাসী হামলা,আহত ৩। এসময় অন্তত ২০ থেকে ৩০ সদস্যর একটি দল মব সৃষ্টি করে হামলা চালায়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধায় নবীনগর-চন্দ্রা মহাড়কের গাজীপুরের কাশিমপুর থানাধীন কেপিজে হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।পরে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করে তিনজনকে কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত সাংবাদিক রুবেল আহমেদ প্রিন্স জানান, সন্ধায় নবীনগর-চন্দ্রা মহাড়কের খানা খন্দ নিয়ে প্রতিবেদন তৈরির কাজ করছিলেন তিনি। এসময় কিছু বখাটেকে সড়কে চলাচলরত কয়েকজন তরুনীকে উত্যাক্ত করতে দেখে তার প্রতিবাদ করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে তারা এক ধরনের মব তৈরি করে হঠাৎ আক্রমণ করে বসে। অন্তত ২০ থেকে ৩০ জনের একটি দল লাঠিসহ দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে রুবেলসহ তার সাথে থাকা আরও ৩ জন আহত হন। এক পর্যায় মারধর থেকে বাচতে কেপিজে হাসপাতালের ফটকের ভিতরে আশ্রয় নিলে সেখান থেকে টেনে হিচরে বের করার চেষ্টা করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। কাশিমপুর থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফ ব্যাপারীর ভাতিজা রিমেলসহ তার অনুসারিরা এই হামলা চালায় বলে জানান রুবেল। হামলায় রুবেলের ডান হাত ভেঙে গেছে।

খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ও ডিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার আস্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ