September 15, 2026, 11:09 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক আটক

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কীর্ত্তিপাশা বাজার সংলগ্ন প্রসন্ন কুমার বালক মাধ্যমিক বিদ্যালয়ের মূল গেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. হারুনার রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে শুভ বল (২৯), পিতা- সুনীল বল, মাতা- বিউটি বল, সাং- বেউখির (কীর্ত্তিপাশা), ওয়ার্ড নং-০৪, থানা ও জেলা-ঝালকাঠিকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর শরীর তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির কোচর থেকে লাল কসটেপে মোড়ানো অবস্থায় ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে মাদকগুলো জব্দ করে পুলিশ।

ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ