September 15, 2026, 3:14 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত রায়ান রাউথ

আর্ন্তজাতিক ডেস্ক

গত বছরের সেপ্টেম্বরে ফ্লোরিডার গলফ কোর্সের কাছে হত্যার চেষ্টা করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এই খুনের চেষ্টার অভিযোগে মার্কিন এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সে অবস্থিত ফেডারেল আদালত। হামলার এক বছর পরে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এই রায় দিয়েছে আদালত। খবর আল-জাজিরার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টায় যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তার নাম রায়ান রাউথ।

আদালত রায়ে বলেছে, ৫৯ বছর বয়সী রায়ান রাউথ তৎকালীন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার ইচ্ছা করেছিলেন। তার বিরুদ্ধে আনা আরো চারটি অভিযোগেও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে একজন ফেডারেল এজেন্টকে বাধাগ্রস্ত করা ও অস্ত্র সংক্রান্ত অপরাধ। তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

গতকাল মঙ্গলবার আদালতের রায় ঘোষণার পর কলম দিয়ে নিজের ক্ষতি করার চেষ্টা করেন রায়ান। মার্কিন মার্শালরা তাকে আটকান।

তিনি আরো বলেন, “এই হত্যার চেষ্টা কেবল আমাদের প্রেসিডেন্টের ওপর আক্রমণ ছিল না, বরং আমাদের জাতির প্রতিও অপমান ছিল।”

আদালতের এই রায় প্রকাশের পর দেশের বিচার ব্যবস্থা এবং বিচারকদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, “রায়ান একজন দুষ্ট লোক, যার উদ্দেশ্য খারাপ ছিল এবং তারা তাকে ধরে ফেলেছে।”

আদালতের এই রায়ের প্রশংসা করে ‘যুক্তরাষ্ট্রে ন্যায়বিচারের জন্য এটি একটি খুব বড় মুহূর্ত’ বলেও মন্তব্য করেন ট্রাম্প।

ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সে অবস্থিত ফেডারেল আদালতে গত ৮ সেপ্টেম্বর থেকে এই মামলার শুনানি শুরু হয়।

ইউক্রেনের সমর্থক হিসেবে রায়ান রাউথ উত্তর ক্যারোলিনার বাসিন্দা। ফ্লোরিডার আগে হাওয়াইতে থাকতেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ