September 15, 2026, 11:09 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

পাবনায় ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জুবায়ের খান প্রিন্স, পাবনা প্রতিনিধি

পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃতের নাম মো. নাজমুল প্রাং (২৩)। তিনি আলাদিপুর গ্রামের মৃত রায়হান প্রামানিকের ছেলে।

জানা গেছে, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান মণ্ডলের তত্ত্বাবধানে ডিবি অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে এসআই (নিঃ) মো. মহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।

অভিযানে ইয়াবাসহ নাজমুলকে গ্রেফতার করে আমিনপুর থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ