July 25, 2026, 5:53 pm
শিরনাম :
কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ

বাগেরহাট পুলিশ সুপার এর বিভিন্ন পুঁজা মন্ডপ পরিদর্শন

সৈয়দ জালিস মাহমুদ, বার্তা সম্পাদক

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় বাগেরহাট জেলায় চলছে শাজসাজ রব এবং শেষ মূহুর্তের প্রস্তুতি।
প্রতিমা বানানোর কাজ শেষে এখন রং তুলির আচঁড়ের কাজ চলছে। ২৭ সেপ্টেম্বর শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূঁজা বৃহত্তম শারদীয়া উৎসব।

বাগেরহাট জেলায় ৯টি উপজেলা ও তিনটি পৌরসভায় মোট ৬০৫ টি এবং ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকায় এবার ৬৮ টি পুঁজা মন্ডপে অনুস্ঠিত হবে দুর্গাপূজা।
জেলা ও উপজেলা প্রশাসন সরকারি সহায়তা হিসেবে প্রতিটি মন্ডপে ৫০০ কেজি চাল এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন নিতীমালা ও কর্মসূচি গ্রহণ করেছে।

বাগেরহাট জেলা পুলিশ সুপার মো আসাদুজ্জামান ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ জেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি বিষয়ে খোঁজ খবর নেন। পুজা উদযাপন কমিটির সাথে নিরাপত্তা জনিত সরকারি নির্দেশনা মেনে উৎসব উদযাপনের বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় তিনি জানান এবার পুঁজায় কয়েকটি স্তরে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে এবং কোন ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবেনা বরং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশ বাহিনীর পাশাপাশি আনসার ভিডিপির সদস্যরা ও কাজ করবে। ঝুঁকিপূর্ন এবং ব্যাপক জনসমাগম পূর্ণ মন্ডপ গুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বআরোপ করেন। আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম শামিম, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক মীর সহ কর্মরত কর্মকর্তাবৃন্দ।

এসময় পুলিশ সুপার ফকিরহাট কেন্দ্রীয় মন্দির, শীতলা মন্দির এবং মানশা কালী মন্দির পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি সম্পর্কে কমিটির সাথে কথা বলে
সন্তস্টি প্রকাশ করেন।

জেলার বিভিন্ন হাট,বাজার মার্কেট ঘুরে দেখা গেছে সনাতন ধর্মাবলম্বী মানুষদের মধ্যে এবার ব্যাপক উৎসাহ উদ্দীপনা সেই সাথে পুঁজা পার্বন উপলক্ষে ছোট বড়ো সবার নতুন জামা কাপড় কেনার ভীড়। লক্ষ করা গেছে মার্কেট গুলোতে উপচে পড়া মানুষের ভীড়।

এবার বাগেরহাট জেলায় চিংড়ী চাষিদের চিংড়ি মাছের উৎপাদন ও বাজার মূল্য ভালো থাকায় বেশ লাভবান হয়েছেন তাঁরা। তাই দোকান গুলোতে কেনা বেচার পরিমাণ গতবারের তুলনায় এবার বেশী বিশেষ করে গার্মেন্টস এর দোকান গুলোতে চলছে রমরমা বেচাকেনা। সেই সাথে সোনার দোকান, কসমেটিকস সহ ফার্নিচারের দোকান গুলোতে বেশ বেচা বিক্রি চোখে পড়ার মতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ