October 31, 2026, 5:58 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

রাউজানে ৮০লিটার মদ ব‍্যাটারী চালিত ভ‍্যানগাড়ীসহ গ্রেফতার ১

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজানে বিশেষ অভিযান চালিয়ে ৮০ লিটার চোলাই মদ ও ১টি ব্যাটারী চালিত ভ্যানগাড়িসহ ১জন গ্রেফতার করেছে রাউজান থানার আওতাধীন চুয়েট পুলিশ ক‍্যাম্প।

চুয়েট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোঃ মামুন ভূঁইয়া সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ২১ সেপ্টেম্বর রবিবার বিকেল সাড়ে ৫ঘটিকার সময় রাউজান থানাধীন পাহাড়তলী তাপ বিদ্যুৎ কেন্দ্রের সামনে কাপ্তাই টু চট্টগ্রাম সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে মোঃ পারভেজ(৪৫) নামে একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পারভেজ পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ মধ‍্যম গোবিন্দরখীল তিতা গাজীর বাড়ির পিতা মৃত আমিরুজ্জামান ও মাতা- জাহিদা বেগমের ছেলে। তথ‍্য মতে জানা যায় গোপন সংবাদর ভিত্তিতে আসামী পারভেজ থেকে ৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ব্যাটারী চালিত ভ্যানগাড়িটি উদ্ধার করে।

পরে আসামীর বিরুদ্ধে রাউজান থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ