July 26, 2026, 8:02 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

তালায় বিশ- সাহিত্য কেন্দ্রের আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতা

তালা প্রতিনিধি

তালায় বিশ- সাহিত্য কেন্দ্রের আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতা

‘আলোকিত মানুষ চাই’ এই স্লোগান সামনে রেখে দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং মুক্তিযোদ্ধা আ. সালাম গণ-গ্রন্থাগারের সহযোগিতায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় স্কুলের শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আবৃত্তি, খবরের কাগজের ধাঁধাঁ এবং উপস্থিত বক্তৃতা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারের সম্পাদক গাজী জাহিদুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান এবং শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম।

এ সময় অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন, শিক্ষক প্রভাষ কুমার সাহা, নন্দকিশোর মন্ডল, তন্ময় অধিকারী, ইবাদুল গাজী, বাপ্পা কুমার সেন, মুসলিমা খাতুন, আঃ সালাম গণ-গ্রন্থাগারের মোঃ আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ