September 15, 2026, 11:08 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাগেরহাটে দুদকের উপ-সহকারী পরিচালক আবুল হাশেমকে ষ্ট্যান্ড রিলিজ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র উপ-সহকারী পরিচালক আবুল হাশেমকে ষ্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক অবমুক্ত) করে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুদক প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) তৌহিদুজ্জামান জনস্বার্থে এই আদেশ জারি করেন।

আবুল হাশেম দুদক বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ে উপ-সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই আদেশে আরও বলা হয় ২৩ সেপ্টেম্বর থেকেই বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য অবমুক্ত হবেন।

দুদকের একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, দুদক কর্মকর্তা আবুল হাশেমের বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ চাওয়ার দাবি, পরে ৫ লাখ টাকায় দফারফার বিষয়ে গত সোমবার (২২ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ করেন চিতলমারী উপজেলার এসআর ট্রেডার্সের মালিক শহিদুল ইসলাম সোহেল।

আবুল হাশেমের সাথে ব্যবসায়ী সোহেলের টাকা লেনদেনের একটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকালে বাগেরহাটের উপ-সহকারী পরিচালক আবুল হাশেমকে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ