July 25, 2026, 3:11 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

নাগরপুরে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে সিসি (আইপি) ক্যামেরা বিতরণ করলেন বিএনপি নেতা আতিক

মো. মনির হাসান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আসন্ন শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে নাগরপুর উপজেলায় প্রতিটি দুর্গা মন্দিরে শতভাগ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত ও সার্বক্ষণিক তদারকি জোরদারের লক্ষ্যে ১০০টি আইপি (সিসি) ক্যামেরা বিতরণ করেন নাগরপুর-দেলদুয়ার আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোঃ আতিকুর রহমান (আতিক)।

তিনি বলেন, “প্রত্যেক ধর্মের মানুষ যাতে শান্তি-শৃঙ্খলার সাথে বসবাস করতে পারে সেই লক্ষ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এরই ধারাবাহিকতায় মন্দিরে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আইপি ক্যামেরা বিতরণ করা হলো।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ ছালাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান (হবি), নাগরপুর থানার বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা আহ্বায়ক মোঃ রফিজ উদ্দিন ও নাগরপুর থানার আহ্বায়ক বাবু শিব শংকর সূত্রধর।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ঝুটন কুমার সাহা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু,

উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জিহাদ হোসেন ডিপটি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির প্রমুখসহ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর শাখার সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ