July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

রাজাপুরে রাস্তায় কর্দমাক্ত দুর্ভোগ, ব্যতিক্রমি প্রতিবাদে বীজ রোপণ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্ত খালির রাস্তার বেহাল দশায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে কর্দমাক্ত হয়ে পড়ায় এ পথে চলাচল কার্যত অসম্ভব হয়ে উঠেছে।

প্রতিদিন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।

এমন পরিস্থিতিতে ব্যতিক্রমি প্রতিবাদের পথ বেছে নিয়েছেন স্থানীয় জনগন।

স্থানীয় যুবক আয়ান আহমেদ রাজু ক্ষোভ প্রকাশ করে জানান, রাস্তার কর্দমাক্ত অংশে তিনি বীজ রোপণ করেছেন। তাঁর ভাষায়, “রাস্তা তো আর চলাচলের উপযোগী নয়, বরং জমির মতো লাগছে। তাই সেখানে বীজ রোপণ করে দেখালাম আমাদের অবস্থা কেমন।”

এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, বহুবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে খানাখন্দক আর কাদা পানিতে রাস্তাটি যেন আরও দুর্ভোগের নামান্তর হয়ে উঠেছে।

তাদের দাবি, অবিলম্বে বড় কৈবর্ত খালির রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ