September 15, 2026, 12:36 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্রীপুরে পৃথক স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার অবদা মোড় ও এমসি বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সচেতন নাগরিক সমাজ, শিক্ষার্থী ও অভিভাবকরা মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ের পশ্চিম পাশে এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রতিনিয়ত হাজারো পথচারী, বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা বলেন, দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক কাইফাত মোড়ল। বক্তব্য রাখেন পরিবেশকর্মী সফি কামাল, সাংবাদিক মোজাহিদ, এডভোকেট কামরুল হাসান, শ্রীপুর উপজেলা সচেতন নাগরিক সমাজের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মাজহার হোসেন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক মাহমুদুল হাসান ইমন।

বক্তারা বলেন, অবদা মোড় ও এমসি বাজার এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় সাধারণ পথচারীরা মারাত্মক দুর্ভোগে ভুগছে। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বয়স্কদের জন্য রাস্তা পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই এই এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে, যার অনেকগুলো প্রাণঘাতী।

তারা দাবি করেন, উক্ত দুটি স্থানে আধুনিক মানসম্পন্ন ফুটওভার ব্রিজ নির্মাণের মাধ্যমে জনদুর্ভোগ ও দুর্ঘটনা হ্রাস করা সম্ভব।

মাওনা চৌরাস্তা শ্যারস এডুকেশন সেন্টারের শিক্ষার্থীরা জানান, ফুটওভার ব্রিজ না থাকায় সড়ক পারাপার করতে গিয়ে অনেকে দুর্ঘটনার শিকার হয়েছেন। তাই তারা দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ