September 15, 2026, 9:36 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদের দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে সেবা বঞ্চিতদের বিক্ষোভ ও মানববন্ধন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী জেলা সংবাদদাতা

রাজবাড়ীতে সদর উপজেলার ১৩নং চন্দনী ইউনিয়ন পরিষদের দুর্নীতি অনিয়ম ও জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে চন্দনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের আঞ্চলিক মহাসড়কে চন্দনী ইউনিয়ন বাসীর উদ্যোগে এ কর্মসুচির আয়োজন করা হয়।

শুরুতেই অনুষ্ঠিত হয় মানববন্ধন। এসময় বক্ত দেন, স্থানীয় বাসিন্দা মতিউর রহমান মুন্না, হারুণ অর রশিদ, জামাল মল্লিক, কামাল হোসেন, নাসিমা বেগম, শিউলী পারভীন, হাবু শেখ, মতিন শেখ, ফরহাদ শেখ। এসময় স্থানীয় দেড় শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত আমাদের ইউনিয়ন পরিষদে কোনো নির্বাচিত চেয়ারম্যান না থাকায় প্রশাসন উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেন। তবে তিনি তার দপ্তরের কর্মব্যস্ততায় পরিষদে ঠিকমতো আসতে পারেন না। এতে আমাদের বিভিন্ন সেবা পেতে বেশ অসুবিধায় পরতে হয়। আমরা পরিষদে একাধিকবার এসেও তার অনুপস্থিতির কারণে কাজ সম্পন্ন করতে পারি না।

তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) তৈয়বুর রহমান অফিস টাইমে পরিষদে অনুপস্থিত থাকেন। তিনি সপ্তাহের অধিকাংশ দিনেই পরিষদে আসেন না। অধিকাংশ সময়েই তার মোবাইলে কল করলে তিনি জানান তিনি পরিষদের কাজ করতে উপজেলায় আছেন, আসতে দেরি হবে। এছাড়াও তিনি ইউনিয়নের বাসিন্দাদের নাগরিক সেবা প্রদানে অনিয়ম-দুর্নীতি করেন। ঠিকমতো সেবা প্রদান না করে মানুষের হয়রানী করেন।

এসময় এই কর্মকর্তা অর্থের বিনিময় করে পরিষদের নাগরিক সেবা দেন বলেও অভিযোগ করেন স্থানীয় ভুক্তভোগীরা।  মানববন্ধন শেষে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অভুযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান ও হুশিয়ারি দিতে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ