October 31, 2026, 7:51 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

নিজেদের নিরাপত্তা চাইলে বাগমারায় জামায়াতকে বিজয়ী করতে হবে; ডাঃ আঃ বারী

আশিক ইসলাম, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় গণসংযোগ ও পথসভা করেন বাংলাদেশের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপজেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল বারী।

দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন তিনি। রবিবার বিকেলে তাহেরপুর পৌরসভায় জামায়াতের পক্ষ থেকে গণসংযোগ ও পথসভার আয়োজন করা হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাক্তার আব্দুল বারী। তিনি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেওয়ার আহবান জানান। আগামী নির্বাচন একটি কঠিন পরীক্ষা হবে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেন।

তিনি আরো বলেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা প্রয়োজন। দীর্ঘ সময় ধরে আওয়ামী ফ্যাসিবাদের হাতে নির্যাতনের শিকার হয়েছে বাংলার অগনিত মানুষ। বিনা অপরাধে জেল খাটতে হয়েছে অনেককেই। তাই নির্যাতন আর জুলুমের হাত থেকে নিজে সহ পরিবারকে রক্ষা করতে চাইলে জামায়াত ইসলামীর বিকল্প নেই। সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জামায়াতকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

তাহেরপুর পৌরসভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য ইব্রাহিম হোসেন, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু ,পৌর জামায়াতের আমির অধ্যাপক শহীদুজ্জামান মীর, পৌর জামায়াতের নেতা আব্দুর রহিম, তাহেরপুর পৌর ছাত্রশিবির নেতা মারুফ আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ