আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর-কাশিয়ানী) নির্বাচনী এলাকায় বিশাল শোডাউন করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ।
গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে মুকসুদপুর উপজেলার বরইতলা থেকে কাশিয়ানী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন এই নেতা।

শোভাযাত্রা চলাকালে মুকসুদপুর কলেজ মোড় ও কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে পথসভা করেন তিনি। পথসভাগুলোতে সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বক্তব্য রাখেন এবং তার নির্বাচনী এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি দেন। তিনি ভোটারদের কাছে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

শোডাউনে জেলা ও দুই উপজেলার প্রায় ৩ হাজার বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে অংশ নেন।

এতে উপস্থিত ছিলেন- উপস্হিত ছিলেন। সৈয়দ কামরুজ্জামান টুটুল, সাবেক ভিপি, সাবেক, সাধারন সম্পাদক, গোপালগঞ্জ জেলা ছাত্রদল, সাবেক, সভাপতি, কাশিয়ানি উপজেলা বিএনপি। জাহিদুল ইসলাম লিটু, সাবেক, সভাপতি, মোকসেদপুর উপজেলা যুবদল, সাবেক চেয়ারম্যান, বরইতলা ইউনিয়ন। ফজলুজ্জামান ইজাজ, সাবেক, সাধারন সম্পাদক,গোপালগঞ্জ জেলা কৃষকদল। মোঃ মতিউর রহমান রনি, আহব্বায়ক ( ভারপ্রাপ্ত), গোপালগঞ্জ জেলা শ্রমিক দল, সাবেক, সভাপতি, কাশিয়ানি উপজেলা ছাত্র দল। হাজী মনির হোসেন বিএনপি নেতা, মোঃ কুদ্দুসুর রহমান, সাধারন সম্পাদক, কাশিয়ানি উপজেলা কৃষকদল। মোঃ জাহিদ খান,সদশ্য সচিব, কাশিয়ানি উপজেলা শ্রমিক দল এবং গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের যুগ্ন আহব্বায়ক, মোঃ রিপন মোল্যা, মোঃ রিপন দাড়িয়, মোঃ কবিরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ বিটুল, আব্দুল মানি সহ হাজার হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা।