July 26, 2026, 5:35 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

দেশের স্বার্থে যে কোন মূল্যে জাতীয়তাবাদী পরিবারকে ঐক্যবদ্ধ থাকতে হবে- সেলিমুজ্জামান সেলিম

মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), গোপালগঞ্জ) প্রতিনিধি

দেশের স্বার্থে যেকোনো মূল্যে জাতীয়তাবাদী পরিবারকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, “যে নেত্রী পালিয়ে যান, তিনি আর রাজনীতিতে ফিরে আসেন না। বিনা ভোটের নির্বাচন আর এদেশের মাটিতে হবে না। ৭১-এর পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ।”

আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ, বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে মুকসুদপুর পৌরসভার প্রভাকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। আগামী নির্বাচনে খালেদা জিয়ার প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে হবে। বিএনপি ও অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তিকে পরাজিত করে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে।

তিনি আরও বলেন সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই বলে বক্তবে উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর পৌর বিএনপির ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. টুকু মোল্যা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামচুল আলম।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমাম লিপু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু, সমাজসেবী সোহরাব হোসেন, সাবেক কাউন্সিলর নেয়ামত আলী খান, সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম আমির, সমাজসেবী হাজ্বী সুলতান মুন্সী, প্রধান শিক্ষক মোঃ রাকিবুল হাসান, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক সাহিদ আহম্মেদ টুটুল মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোরাদ মল্লিক, সমাজসেবী মোঃ জামাল মুন্সী, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ আশিক মুন্সী, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সিনিয়র যুগ্ম সম্পাদক সাকিবুর রহমান দীপুসহ অনন্য নেতৃবৃন্দ। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে নেতৃবৃন্দ নিয়ে পীরে কামেল হযরত লেহাজউদ্দীন ( রঃ ) এর মাজার জিয়ারত করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ