July 25, 2026, 5:43 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

বাগেরহাটের মূলঘরে ৩২ দলীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট অনুস্ঠিত

সৈয়দ জালিস মাহমুদ, বার্তা সম্পাদক

বাগেরহাটের ফকিরহাট উপজেলাধীন মূলঘরে -মূলঘর স্পোর্টিং ক্লাব আয়োজিত,মূলঘর স্পোর্টিং ক্লাবের প্রাক্তন কৃতি খেলোয়াড় আমেরিকা প্রবাসী সঞ্জীব বোস এর পৃষ্ঠপোষকতায় ৩২ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ১৯ শে সেপ্টেম্বর ২০২৫ তারিখ শুক্রবার বিকাল সাড়ে পাঁচ টায় মূলঘর স্পোর্টিং ক্লাব ব্যাডমিন্টন ইনডোর মাঠে অনুষ্ঠিত হয়।

এই খেলায় বগুড়া, রাজশাহী, মাদারীপুর, পিরোজপুর, খুলনা ও বাগেরহাট জেলার খেলোয়াড়রা অংশ গ্রহণ করে।

উক্ত খেলায় রিয়াদ অপু জুটি চ্যাম্পিয়ন ও শাফিন তানভীর জুটি রানার্স আপ হয়।টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয় তুষার এবং রিয়াদ।চ্যাম্পিয়ন টিম কে নগদ ১৮ হাজার এবং রানার্সআপ টিম কে ১২ হাজার টাকা প্রাইজ মানি উপহার দেওয়া হয়।

এসময় টুর্নামেন্ট সফলভাবে সমাপ্ত হওয়ায় মূলঘর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান খেলার আয়োজক কমিটির সভাপতি ও খুলনা সিটি করপোরেশন এর ২১ নম্বর ওয়ার্ড প্রশাসক মোঃ ইমরান হোসেন তুহিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ