July 25, 2026, 11:30 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় ইউপি সদস্য আফজাল গ্রেপ্তার

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আফজাল হোসেন (৫৮) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান। তাকে আজ সকালেই আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আফজাল হোসেন মেম্বার আশুলিয়ার জিরাবোর কুন্ডলবাগ এলাকার মৃত আলহাজ্ব জমির আলীর ছেলে। তিনি গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, আশুলিয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে ছাত্র-জনতার ওপর অমানবিক হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের লোকজন। এঘটনায় প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতা নিহত হন, আহত হন প্রায় দুই শতাধিক। গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন হলে পরবর্তীতে মামলা দায়ের করেন নিহত ও আহতের পরিবার। সেই মামলার এজাহারভুক্ত আসামি আফজাল হোসেনকে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে।

এবিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন,বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের স্বজনের দায়ের করা মামলায় আফজাল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ