September 15, 2026, 9:36 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজাপুরে পূর্ব ইন্দ্রপাশার বেহাল রাস্তায় জনদুর্ভোগ চরমে

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পূর্ব ইন্দ্রপাশা (বামনকাঠী) সিদ্দিক মল্লিকের বাড়ি থেকে আঃ বারেক হাওলাদরের বাড়ি পর্যন্ত ইট সোলিং রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

প্রতিদিন শত শত মানুষ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিদের একমাত্র চলাচলের রাস্তা এটি। এছাড়া এলাকার প্রায় শতাধিক ইজিবাইক চালকের জীবিকা নির্বাহের জন্যও এ সড়কের বিকল্প নেই। কিন্তু রাস্তার খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থা কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, “আমাদের জীবন ও জীবিকার একমাত্র ভরসা এই রাস্তা। আমরা উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করছি, দ্রুত এ রাস্তাটি পিচ ঢালাইয়ের মাধ্যমে সংস্কারের ব্যবস্থা করা হোক।”

এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও আজও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সংস্কার না হলে এই সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে আশঙ্কা করছে সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ