July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

ঠাকুরগাঁওয়ে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

 

শনিবার ২০ সেপ্টেম্বর সকাল ১০ থেকে এই ইত্তেহাদুল উম্মাহ ঠাকুরগাঁও-এর উদ্যোগে শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও হৃদয়স্পর্শী সীরাতুন্নবী (সা.) কনফারেন্স, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ও আদর্শকে কেন্দ্র করে প্রাঞ্জল আলোচনা, গবেষণাভিত্তিক বক্তব্য এবং আধ্যাত্মিক পরিবেশে ভরপুর এক মনোমুগ্ধকর কনফারেন্স অনুষ্ঠিত হয়। যা দুপুর ১ টা পর্যন্ত চলবে।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন, বিশিষ্ট লেখক ও সীরাত গবেষক, ঢাকা এবং ডা. শামসুল আরেফিন শক্তি, লেখক, গবেষক ও দাঈ, ঢাকা।

ডা. শামসুল আরেফিন শক্তি, বলেন আলেম আর স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয় পড়াশোনা ছেলে মেয়েদের ধর্মীয় জ্ঞান থেকে দূরে রাখা হয়েছে দীর্ঘ দিন।আমার এটা থেকে বের হতে চাই।

মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন
তিনি তার বক্তব্যে রাসূল (সা.)-এর নৈতিকতা, উদারতা ও সাহাবায়ে কেরামের সঙ্গে তাঁর আচরণ বিশ্লেষণ করে বলেন,
সীরাতুন্নবী হচ্ছে মুসলমানদের জীবনের পূর্ণাঙ্গ পথনির্দেশনা। রাসূলুল্লাহ (সা.)-এর চরিত্রে এমন কোনো দিক নেই, যা আজকের সমাজকে আলোকিত করতে পারে না। তাঁকে জানলেই আমরা জানবো, কীভাবে মানুষ হওয়া যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরেণ্য আলেমে দ্বীন ও বিশিষ্ট বুযুর্গ ব্যক্তিত্ব মাওলানা নুরুল ইসলাম (সিলেটি হুজুর), বীরগঞ্জ, দিনাজপুর।

বক্তারা আরো বলেন, বর্তমান সময়ে রাসূল (সা.)-এর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা অত্যন্ত জরুরি। সীরাতুন্নবী (সা.)-এর আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামী মূল্যবোধের বাস্তবায়নই হতে পারে আমাদের মুক্তির উপায়।

স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে কনফারেন্সটি এক আধ্যাত্মিক পরিবেশে পরিণত হয়। উপস্থিত সকলেই অনুষ্ঠান শেষে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ