July 26, 2026, 1:20 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বাগেরহাটে ৬ দফা দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খেলাফত মজলিস।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) জুমআর নামাজের পরে শহরের মিঠাপুকুরপাড় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মিঠাপুকুরপাড় মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন, খেলাফত মজলিস বাগেরহাট জেলা শাখার সভাপতি মাও. আমিরুল আলম সিদ্দিকি, সেক্রেটারী, ডা. মোঃ ফরিদ উদ্দিন, সহ-সভাপতি মাও. মোহাম্মাদুল্লাহ আরেফি, সহ-সেক্রেটারী এ্যাড. বালী নাছের ইকবাল প্রমুখ।

বক্তারা অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানান।

৬দফা দাবিগুলো হচ্ছে, জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, পিআর পদ্ধতিতে নির্বাচন, আওয়ামী ফ্যাসিবাদ ও দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করা, আওয়ামী ফ্যাসিবাদ ও দোসরদের রাজনৈতিক কর্মকান্ড স্থগিত করা, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেংয়িং ফিল্ড তৈরি করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ