বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব। তাই খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে। আজ বাংলাদেশ খেলাধুলার মাধ্যমে জাতীয় পর্যায়ে অনেক এগিয়ে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ৩ টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুমার নদে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণকালে তিনি এ কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম বলেন, বাংলাদেশের খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণি-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাবো।
সেলিম বলেন, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন- সমাজসেবী আব্দুর রাজ্জাক মোল্যার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ দেবনাথ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, যুবদলের কেন্দ্রিয় কমিটির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুৃুল হাসান বাপ্পী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় কমিটির সহ- সাধারণ সম্পাদক সাগর মজুমদার, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাংবাদিক মোঃ গিয়াসউদ্দিন উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেলসহ অনন্য অতিথিবৃন্দ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ দেখতে কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার দর্শক নদী পাড়ে উপস্থিত হন। উপভোগ করেন নৌকা বাইচ।
এ অঞ্চলের মানুষের কাছে নৌকা বাইচ বিশেষ ভূমিকা রাখে। এই দিনটির জন্য সারা বছর এলাকা বাসী অপেক্ষা করে বসে থাকেন।