July 26, 2026, 2:09 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

জনগণ বিএনপি কে ভোট দেওয়ার জন্য বসে আছে: সালাউদ্দিন বাবু

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

বিএনপি চায় দেশে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হোক,আর সেই নির্বাচনে দেশের জনগণ বিএনপি কে ভোট দেওয়ার জন্য বসে আছে বলে মন্তব্য করেছেন, বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ এর বিএনপির সাবেক সংসদ সদস্য ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ৩টায় আশুলিয়া থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দোশাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজ মাঠে তিনি এ কথা বলেন।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন,পিআর পদ্ধতি সংবিধানে নেই,তাই জনগণও পিআর পদ্ধতি চায় না।তাই বিএনপি পিআর পদ্ধতি মানে না।

আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো. হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও আশুলিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো.তাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব,ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শরীফুল আলম, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল, স্বেচ্ছাসেবক দলের থানা কমিটির আহবায়ক জিল্লুর রহমান,থানা যুবদলের সাবেক সভাপতি রকি দেওয়ান,
থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই-আল হাদী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আপেল মাহমুদ হান্নান।

এসময় আশুলিয়া থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান বিকাশের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন।

এছাড়া কৃষক দলের থানা কমিটির সভাপতি প্রার্থী আবুল হুসাইন মুন্সি, স্বেচ্ছাসেবক দলের জাকির হোসেন পাঠান ও ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন এর নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

এসময় উপস্থিত ছিলেন,ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন,জিয়া মঞ্চের থানা কমিটির সদস্য সচিব রিপন শিকদার,ইউনিয়ন যুবদল নেতা হুমায়ুন কবির,থানা ছাত্রদল নেতা আলহাজ্ব মাদবর, যুবদল নেতা মোস্তফা,ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবু ভূঁইয়া সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ