July 26, 2026, 2:09 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দাবিতে ৭ বিভাগীয় শহরে জাগপা’র গণসংযোগ

বিশেষ প্রতিনিধি

জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দাবিতে দেশের ৭ বিভাগীয় শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা।

আজ ১৯ জুলাই শুক্রবার জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান কতৃক পূর্বঘোষিত ৩ দিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় শহরে বিকাল ৫ টায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জাগপা নেতৃবৃন্দ।

চট্টগ্রামে প্রেসিডিয়াম সদস্য এ এম এম আনাছ, রাজশাহীতে প্রেসিডিয়াম সদস্য মোঃ শামীম আক্তার পাইলট, রংপুরে সহ-সভাপতি মাহাবুব আলম ননী, সিলেটে যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহিদুর রহমান, ময়মনসিংহে প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, বরিশালে যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, খুলনায় জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকীর নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জাগপা।

এসময় জাগপা নেতৃবৃন্দ বলেন জুলাই সনদের ভিত্তিতে, আওয়ামী লীগ-জাপা-১৪ দল নিষিদ্ধ করে, ভারতীয় প্রভাবমুক্ত লেভেল প্লেয়িং ফিল্ডে, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। খুনি হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, সকল গণহত্যার বিচার করতে হবে, শেখ হাসিনা ও ভারতের মধ্যে অসম চুক্তি জনসম্মুখে প্রকাশ ও বাতিল করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ