September 15, 2026, 2:14 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

দেশের জনসংখ্যা বেশি, চিটার-বাটপারও বেশি: ওমর সানী

নিউজ ডেস্ক রিপোর্ট

দেশে নামসর্বস্ব পুরস্কার প্রদানের আড়ালে অর্থ আদায়ের প্রবণতা বাড়ছে উদ্বেগজনকভাবে। এসব অনুষ্ঠানে অংশ নিচ্ছেন শোবিজ তারকারা, তবে অতিথি বা পুরস্কার গ্রহণ করতে হলে অনেক সময় অভিনয়শিল্পীদের দিতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। জনপ্রিয় অভিনেতা ওমর সানীর অভিযোগ—কেউ কেউ ৩০ হাজার, ৫০ হাজার এমনকি এক লাখ টাকা পর্যন্ত দিয়ে এসব অনুষ্ঠানে পুরস্কার নেন।

ধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘আপনারা কারা এই ধরনের পুরস্কার অনুষ্ঠানে অতিথি হয়ে যান? পুরস্কার নেওয়ার জন্য ৩০ হাজার, ৫০ হাজার, কখনো ১ লাখ টাকা দেন! তাঁদের লোভের কারণেই এমন অনুষ্ঠান হয়। দেশের জনসংখ্যা বেশি চিটার-বাটপারও বেশি।’

এটাই প্রথম নয়; এর আগেও একাধিকবার অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে তীব্র সমালোচনা করেছেন ওমর সানী। সম্প্রতি তিনি প্রশ্ন তুলেছিলেন, ‘কিসের ভিত্তিতে পুরস্কার দিচ্ছেন? আর আপনি কিসের ভিত্তিতে পুরস্কার নিচ্ছেন—নিজেকে প্রশ্ন করেছেন?’

ক্ষুব্ধ অভিনেতা আরও লেখেন, ‘একটা ফাইজলামি শুরু হয়েছে। শুধু শোডাউন।’ প্রসঙ্গত, প্রায় দুই বছর আগে একই ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে প্রায় ৮০ শতাংশ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। আমাদেরও অফার ছিল, কিন্তু যাইনি। যখন মনে হবে যাওয়া উচিত, তখন যাব। তবে বলব, অ্যাওয়ার্ড–বাণিজ্য চলছে।’
মূলত, ওমর সানীর মতে তারকাদের লোভ আর আয়োজকদের ব্যবসায়িক কৌশল মিলে এই ‘অ্যাওয়ার্ড বাণিজ্য’ দিন দিন শোবিজ অঙ্গনকে কলুষিত করছে।
  তথ্য সূত্রঃ জনকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ