July 25, 2026, 11:30 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বিদেশে পালানোর সময় বিমানবন্দরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক রিপোর্ট

বিদেশে পালানোর সময় লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কনক কারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ দুপুরে কনককে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার কনক কারী সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার সেলিম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কনক কারী। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে ধরতে বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করা হয়। সবশেষ বৃহস্পতিবার বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, ২০২৪ সালের ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় শিক্ষার্থী সাদ আল আফনানসহ চার শিক্ষার্থী নিহত হন। গুলিবিদ্ধসহ আহত হন তিনশ’রও বেশি মানুষ। এসব ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ