October 31, 2026, 5:10 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

জামায়াতের উদ্যোগে সনাতন ধর্মের নারীদের মাঝে শাড়ি বিতরণ

আব্দুল্লাহ, সিনিয়র স্টাফ রির্পোটার

যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সনাতন ধর্মের নারীদের মাঝে শাড়ি বিতরণ করেন।

১৯ সেপ্টেম্বর (শুক্রবার ) সকাল ১০ টায় লাউজানি কমপ্লেক্সে শাড়ি বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ঢাকা মেডিকেল সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত যশোর ৮৬(২ ) (ঝিকরগাছা-চৌগাছা) আসনের এমপি প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ।

এসময় তিনি বলেন, সকল ধর্মের মূল বাণী মানব সেবা। মানুষের সেবা করার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জন সম্ভব। তিনি আরও বলেন, এই দেশটা সবার। জামায়াত ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষ তাঁদের ধর্ম পালনের স্বাধীনতা পাবেন। আমরা সম্প্রীতির মানবিক বাংলাদেশ গড়তে চায়।

উক্ত সভার সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম।

আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম খান, ঝিকরগাছা পৌঁর আমীর মাওলানা আব্দুল হামিদ, ঝিকরগাছা ইউনিয়ন আমীর মাওলামা ইমদাদুল হক প্রমুখ।
সনাতন ধর্মের ১০০ জন নারী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ