September 15, 2026, 2:29 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাউজানের ডাবুয়ায় ঈদে মিলাদুন্নবী উদযাপনে হামদ নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতা যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ কামাল মিয়া।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ এরশাদ চৌধুরী, শিক্ষক মোহাম্মদ ইমাম হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মোহাম্মদ জহুর মিয়া, বিদ্যালয়ের সদস্য মোহাম্মদ সাত্তার, বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, সুপন বড়ুয়া, রিতু ভট্টাচার্য, সুদাম তালুকদার সহ অন্যন্যা শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

পরে মিলাদ কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মৌলভী মাওলানা আ,স,ম রফিকুল ইসলাম রেজভী। মোনাজাতের পর সকলের মাঝে তবারোক বিতরণ করা হয়।

এর আগে হামদ, নাতও কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ