October 31, 2026, 4:19 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

আ.লীগের ঝটিকা মিছিল, আটক ১১

নিউজ ডেস্ক রিপোর্ট

রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এ সময় ১১ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ১৫-২০ জন যুবক ব্যানার হাতে হঠাৎ মিছিলে যোগ দেন। তারা প্রায় পাঁচ মিনিট সড়কে অবস্থান করার পর ব্যানার গুটিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন।

আটককৃতরা হলেন—জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)। হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ১১ জনকে আটক করেছে। তিনি বলেন, কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে আটক হয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বহুল আলোচিত ও বিতর্কিত শিল্পপতি, স্পাইডার গ্রুপের স্বত্বাধিকারী রিপন মুন্সিকে অবশেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজধানীর বাড্ডা থানার এক মামলায় মঙ্গলবার রাতে উত্তরার স্পাইডার গ্রুপের অফিস থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। পরে বুধবার (১৭ সেপ্টেম্বর) জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

রিপন মুন্সির ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই ব্রাহ্মণহাতার বাসিন্দা। নিজ এলাকায় তার বিরুদ্ধে জমি দখলেরও অভিযোগ রয়েছে। তবে তিনি গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে ঢাকায় বসবাস করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশ (মতিঝিল) দৈনিক কালবেলাকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার বাড্ডা থানায় আজিজুল হক নামের এক গার্মেন্টস শ্রমিক বাদী হয়ে রিপন মুন্সিকে ২০ নম্বর আসামি করে এ বছরের ৩ মার্চ মামলা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ