September 15, 2026, 8:52 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাগেরহাটে পানিতে ডুবে দাতা ও নাতি মৃত্যু

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটের চিতলমারীতে সাঁতার না জানায় দাতা ও নাতি ( ছেলের ছেলে) পানিতে ডুবে মারা গেছে।

ঘটনাটি ঘটেছেবৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে। এদিন দুপুরে চিতলমারী শিবপুর গ্রামে পারর্শবর্তী প্রতিবেশী মূখ্যুর মোল্লা রাস্তা দিয়ে যাওয়ার সময়ে দাদা ও নাতির ডুবন্ত লাশের সন্ধান পেয়ে বাড়ীর লোকদের খবর দেয় বলে জানান এলাকাবাসী।

মুখ্যুর মোল্লা জানান, বাগেরহাটের চিতলমারী উপজেলার শাহ মোল্লা (৯০) এর ছেলে ও পুত্র বধু চাকরীর সুবাদে ঢাকার মিরপুরে থাকে। দু বছর পর  স্কুল ছুটির কারণে নাতী নুর কাদের (৯) তার পিতা মো: নুরুজ্জামানের সাথে আজ সকালে দাদার বাড়ী বেড়াতে আসে।
এদিন সকাল থেকে দাদার সাথে নাতী পুকুর পাড়ে কাজ করতে যাই। এক পর্যায়ে নাতী পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে যেতে থাকলে বৃদ্ধ দাদাও পানিতে ঝাপ দেয়। বৃদ্ধ দাদা সাঁতার জানলেও নাতি সাঁতার না জানায় আর বৃদ্ধ হওয়ার কারণে দুজনে আর কুলে আসতে পারেন নি। রাস্তার পাশে দিয়ে মুখ্যুর মোল্লা নামের এক প্রতিবেশি  পুকুরের পানি ঘোলা ও ঢেও দেখে বাড়ীর অন্য লোকদের খবর দেয়। ভাগ্যের কি নির্মম পরিহাস দাদা নিজের জীবনের বিনিময়েও পারল না তার আদরের নাতিকে উদ্ধার করতে। পুলিশ ও এলাকাবাসী ওই দুজনকে উদ্ধার চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ