September 15, 2026, 5:08 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসিআই লবণ কারখানাকে দুই লাখ টাকা জরিমানা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

অব্যবস্থাপনার দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকার এসিআই লবণ কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

গতকাল ১৮সেপ্টেম্বর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর টিটো বড়–য়া ও রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত কারখানা থেকে জরিমানার দুই লাখ টাকা নগদ আদায় করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল আলম বলেন, এসিআই লবণের কারখানার পানি উন্নয়ন বোর্ডের জমি ও শীতলক্ষ্যা নদী দখল করায় পরিবেশ হুমকির মুখে পড়েছে। মিলে ইল্ফুয়েন্ট ট্রিটম্যান্ট প্ল্যান্ট (ইটিপি) থাকলেও নির্গত দূষিত পানি পরিশোধন না করেই সরাসরি শীতলক্ষ্যায় ফেলা হচ্ছে। মিলের লবণযুক্ত দূষিত বর্জ্য উপজেলার সড়কের পাশসহ বিভিন্ন স্থানে পিকআপে করে ফেলা হচ্ছে। তাতে সড়কের পাশের গাছপালা মরে যাচ্ছে।

পরিবেশ ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র গত ১১ বছর ধরে নবায়ন করছে না মালিকপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ