September 15, 2026, 4:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

জাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

নানা আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এর নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে বিশ্ববিদ্যালয় সিনেট হলে নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম,এজিএস পুরুষ ফেরদৌস আল হাসান,নারী এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলাসহ পঁচিশ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।

শপথ নেওয়ার পরে নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, সকলের সহযোগিতা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে। এসময় তারা ভোটারদেরকে ধন্যবাদ জানান। শপথ গ্রহণ অনুষ্ঠানে এসময় বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে বিকেলে হল সংসদ নির্বাচনে বিজয়ীদের হলে হলে শপথ করানো হয়। উল্লেখ্য দীর্ঘ ৩৩ বছর পর গেল ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ