July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

ফকিরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন

সৈয়দ জালিস মাহমুদ, বার্তা সম্পাদক

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষকগণ ধর্মীয় ও কমিউনিটি লিডারণ নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান সাগর। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, মেডিকেল অফিসার ডা: শিমুল হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা অরুপ কুমার লস্কর, শারমিন আরা, মো: মামুন হোসেন, এমটি (ইপিআই) মো: কামলা হোসেন, স্বাস্থ্য পরিদর্শক রঞ্জন সেন, আ: রাজ্জাক প্রমূখ।

এমটি (ইপিআই) মো: কামাল হোসেন জানান, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান পর্যন্ত সকল ছাত্র-ছাত্রী ১ ডোজ টাইফয়েড টিকা পাবে, ক্যাম্পেইন চলাকালে নির্ধারিত দিনে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এবং ইপিআই টিকাদান কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে বলে জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান সাগর বলেন, টাইফয়েড ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত একটি রোগ। দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায়, টাইফয়েড টিকার মাধ্যমে টাইফয়েড জ্বর এবং জ্বরজনিত জটিলতা প্রতিরোধ করা যায়, ১২ অক্টোবর, ২০২৫ হতে মাসব্যাপী সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে, বাংলাদেশ সরকারের উদ্যোগে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে।  ফকিরহাটে মোট ৩৯হাজার ৮’শ ৬২জন শিশু-কিশোর এই টিকা পাবে। #

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ