September 15, 2026, 8:46 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজবাড়ীতে নূরাল পাগলার দরবার থেকে লুট হওয়া জেনারেটরসহ গ্রেফতার-১

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নূরুল হক মোল্লা  ওরফে নূরাল পাগলার দরবার থেকে লুট হওয়া জেনারেটরসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত রাত সাড় ১০ টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মিজানুর রহমান (২৪) তিনি রাজবাড়ী জেলার সদর উপজেলার লক্ষীকোল সোনাকান্দর গ্রামের হারুনুর রশিদের ছেলে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলার সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান’কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে লুট হওয়া নুরা পাগলার বাড়ির সেই জেনারেটর উদ্ধার করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব জানান, “ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, মিজানুর রহমান নূরাল পাগলার দরবার থেকে একটি জেনারেটর নিয়ে যাচ্ছে। ওই ফুটেজের ভিত্তিতে তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।”

তিনি জানান, নূরাল পাগলার ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা ও কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার অভিযোগে যে মামলাটি করেছেন, সেই মামলাটিতে মিজানুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নূরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা হত্যা মামলায় ৯ জন গ্রেফতার রয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ