July 25, 2026, 11:18 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশের সামনেই যুবদলের অফিসে হামলা-ভাংচুর

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার।

সাভারের আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশের সামনেই যুবদলের একটি শাখা অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের মুজার মিল এলাকার ধামসোনা ইউনিয়ন যুবদলের অফিসে এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

জানা যায়,ধামসোনা ইউনিয়ন পরিষদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে এক আলোচনা সভায় ধামসোনা ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মহর আলী মাদকের বিরুদ্ধে বক্তব্য দেন। এই বক্তব্য শোনার পরে মাদক কারবারিরা তার প্রতি ক্ষিপ্ত হন। পরে ১৮ই সেপ্টেম্বর হামলার আগে মুজারমিল এলাকায় যুবদলের অফিসে ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মন্ডল ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক মজিবুর রহমানের সাথে কথা বলছিলেন।

ওইদিন ১১টার দিকে মহর আলী ওই যুবদলের অফিসে যান। এসময়ে তাহের,আলিম,জহির,মোশাররফ ও তন্ময়ের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসীরা যুবদলের অফিসে ঢুকে পুলিশের সামনেই মোহর আলী ও তার সঙ্গীয় শফিক সহ কয়েকজনকে মারধর করে এবং অফিসে থাকা চেয়ার-টেবিল সহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। ঘটনার সময় পুলিশের ওই কর্মকর্তা তাদেরকে থামানোর চেষ্টা করেও ব্যার্থ হন।

এরমধ্যে একজনকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে জাহাঙ্গীর ও তার সঙ্গীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। পরে কোন উপায় না পেয়ে ভুক্তভোগীরা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও নেন।

এবিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

আপনি ঘটনাস্থলে উপস্থিত থাকাকালীণ সময়ে যুবদলের অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে এমন প্রশ্নের জবাবে আশুলিয়া থানার এসআই মুজিবুর রহমান বলেন, ঘটনা সত্য এবং আমি থামানোর চেষ্টা করেছি, তারা আমার কথা শুনেনি। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ