July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

রাজাপুরের বাগড়ির কৃতি সন্তান ডাঃ মেহজাবিন ফারহানা নিশার সাফল্য, ৪৮তম বিসিএসে সহকারী সার্জন পদে সুপারিশপ্রাপ্ত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার বাগড়ি বাজার এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন মতিয়ার রহমান ও রাজাপুরের ৩০নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রাশিদা বেগমের কন্যা ডাঃ মেহজাবিন ফারহানা নিশা ৪৮তম বিসিএসে সহকারী সার্জন পদে সুপারিশপ্রাপ্ত হয়ে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন।

নিশা তার মেধা, অধ্যবসায় এবং অসাধারণ মনোবলের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন। অল্প বয়সে সংসার জীবনে প্রবেশ ও দুই সন্তানের মা হয়েও তিনি চিকিৎসা শিক্ষায় অনন্য সাফল্য দেখান। শুধু এমবিবিএস সম্পন্ন করেই থেমে থাকেননি, বরং বিসিএস (স্বাস্থ্য)-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে সহকারী সার্জন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তার পিতা মতিয়ার রহমান বলেন, সবাই দোয়া করবেন যেন আমার মেয়ে সততা, অধ্যবসায় ও উদার হৃদয়ে মানুষের সেবা করতে পারে এবং রাজাপুরের স্বাস্থ্যসেবাকে আরও সমৃদ্ধ করে।”

অন্যদিকে তার শিক্ষিকা মা রাশিদা বেগম ও পরিবারের সদস্যরা এই অর্জনে গর্বিত ও আনন্দিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ছোটবেলার শিক্ষকরাও তার এই সাফল্যে আনন্দিত হয়ে শিক্ষক নজরুল ইসলাম চান বলেন, এটি পুরো এলাকার জন্য গর্বের বিষয়।

নিশার বড় বোন সাদিয়া মতিন লিভা জানান, আমার বোনের এই অর্জন অধ্যবসায়ের এক উজ্জ্বল উদাহরণ। অল্প বয়সে সংসার ও মাতৃত্বের দায়িত্ব সামলিয়েও সে যে দৃঢ় মনোবল ও নিষ্ঠা নিয়ে স্বপ্ন পূরণ করেছে, তা আমাদের সবার জন্য অনুকরণীয়। ডাঃ মেহজাবিন ফারহানা নিশা শিগগিরই রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করবেন বলে জানা গেছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, তার সততা, নিষ্ঠা ও মানবিকতা রাজাপুরের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ